গয়না বেচতে না দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে গয়না বিক্রি করতে না দেওয়ায় শিউলী রানী ঘোষ (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন তাঁর স্বামী। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পোরজনা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত শিউলী রানী ঘোষ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজানা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের রতন কুমার ঘোষের স্ত্রী ও পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের কেষ্ট ঘোষের মেয়ে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত বছর রতন কুমার ঘোষের সঙ্গে শিউলী রানী ঘোষের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শিউলীকে তাঁর বাবার বাড়ি থেকে দেওয়া গয়না বিক্রি করার জন্য চাপ দিতে থাকে রতন। কিন্তু শিউলী এতে রাজি না হওয়ায় তাঁর ওপর নির্যাতন শুরু হয়। এরই জের ধরে গত বৃহস্পতিবার রাতে তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পরিবারের লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।