গয়নার দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রতাপগঞ্জ বাজারের রিপা জুয়েলার্সে গতকাল বৃহস্পতিবার চুরির ঘটনা ঘটেছে। রিপা জুয়েলার্সের মালিক কামাল উদ্দিন বলেন, ‘সকাল সোয়া নয়টার দিকে এক যুবক এসে আমাকে বলেন, “আপনার দোকানের একটি বসার টুল একজন নিয়ে যাচ্ছে।” এরপর যুবকটি আমাকে পাশের দত্ত মার্কেটের দিকে নিয়ে যান। সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে দোকানে ফিরে দেখি, একটি শোকেসের তালা ভাঙা। সেখান থেকে ২৭টি চেইন উধাও হয়ে গেছে।’ বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি