গরম পানি ঢেলে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে নার্গিস আক্তার (২৫) নামের এক গৃহবধূর শরীরে গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। নার্গিস সাংবাদিকদের বলেন, তিনি পল্লবী ১১ নম্বর সেকশনে স্বামীর সঙ্গে থাকেন। তাঁর স্বামীর পক্ষের লোকজন দীর্ঘদিন তাঁর ওপর নির্যাতন চালিয়ে আসছেন। গতকাল দুপুর ১২টার দিকে কথাকাটাকাটির জের ধরে তাঁর স্বামী মো. জাহিদ ও শাশুড়ি কোহিনূর বেগম তাঁর শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তাঁর শরীরের তিন ভাগ ঝলসে যায়। পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান বলেন, ‘এ ধরনের অভিযোগ পাইনি।’