প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহার উপজেলার আদালতা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে পাচার হওয়া ১১টি গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ভোর চারটার দিকে উপজেলার আদালতা সীমান্তের কাছে তিলনা গ্রাম থেকে গরুগুলো উদ্ধার করা হয়। বিজিবি-১৪ ব্যাটালিয়নের আদালতা কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ বলেন, টহল চলার সময় ওই গ্রামের একটি মাঠ থেকে ১১টি ভারতীয় গরু আটক করা হয়। গরুগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, বিজিবির অবস্থান টের পেয়ে চোরাচালানকারীরা গরুগুলো ফেলে রেখে পালিয়ে যায়। বিজিবি-১৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল আখতার বলেন, গরুগুলোর মূল্য পাঁচ লাখ টাকার বেশি হবে। এগুলো নিলামে দেওয়া হবে।