গরু চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির ঈদ সামনে রেখে নওগাঁর রানীনগরে এক রাতে দুই কৃষকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রঞ্জনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। গরুর মালিক আসলাম হোসেন জানান, রাতে চোরেরা তাঁর গোয়ালঘরের দরজার শিকল ভেঙে প্রায় ৩৫ হাজার টাকা দামের একটি গাভি চুরি করে নিয়ে যায়। একই রাতে গ্রামের জাহিদুল ইসলামের প্রায় ৮০ হাজার টাকা দামের দুটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।