গরু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামে গত বুধবার রাতে ছয়টি গরু চুরি হয়েছে। এর মধ্যে জিলু মিয়ার দুটি গাভি ও একটি বাছুর, হাসিম মিয়ার একটি গাভি, হাতিম মিয়ার একটি ষাঁড় ও আতাউর রহমানের একটি গাভি রয়েছে। গরুর মালিক হাসিম মিয়া বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালে গরু নেই। এখন তিনি বিভিন্ন জায়গায় গরুর খোঁজ নিচ্ছেন। থানার ওসি খোন্দকার শওকত জাহান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।