গরু চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগরে পুলিশ ফাঁড়ি এলাকায় এক কৃষকের আটটি গরু চুরি হয়েছে। উপজেলার যাত্রাপুর গ্রামে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা বলেন, ওই গ্রামের রমেশ প্রামাণিকের দুই ছেলে ইউছুফ আলি ও ইয়াকুব আলি গোয়ালঘরে তাঁদের গরু তুলে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন দুটি গোয়ালঘর থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের আটটি গরু চুরি গেছে। পুলিশ ফাঁড়ি এলাকার এত কাছ থেকে গরু চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রানীনগর থানার ওসি আবদুল লতিফ খান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।