গরু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার বেড়াবালা মহল্লায় গত শুক্রবার রাতে গরু চুরির পর জবাই করে মাংস ভাগ-বাঁটোয়ারা করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মহল্লার কাউন্সিলর ফরিদ উদ্দিনসহ তিন-চারজন বলেন, রাতে পাশের গণেশপুর গ্রামের ইউসুফ আলীর একটি গরু চোরেরা চুরি করে বেড়াবালা মহল্লার মাঠে নিয়ে আসে। পরে সেখানে ওই গরু জবাই করে তার মাংস কেটে নেয়। গতকাল শনিবার সকালে এলাকার মানুষ গরুর চামড়া ও হাড় দেখতে পায়। ধারণা করা হচ্ছে, চোরেরা ওই মাংস কসাইয়ের কাছে বিক্রি করেছে। শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি।’