গরু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় দুই কৃষকের দুটি গাভিসহ তিনটি গরু চুরি গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাঘবেড় গ্রামে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের কৃষক বুলবুল মিয়া ও সাইফুল ইসলামের বাড়ি থেকে দুটি গাভিসহ লক্ষাধিক টাকা দামের তিনটি গরু গত বৃহস্পতিবার রাতে চোরেরা চুরি করে নিয়ে গেছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা জানাজানি হয়। এর মধ্যে বুলবুলের দুটি এবং সাইফুলের একটি গরু চুরি গেছে। এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।