গরু চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগরে গতকাল মঙ্গলবার রাতে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। রানীনগর সদর ইউপির সিম্বা গ্রামে এ ঘটনা ঘটে। গৃহকর্তা আবদুল কাদের দাবি করেন, গরুগুলোর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। দিবাগত রাত অনুমান আড়াইটার দিকে গরুগুলো দেখতে গিয়ে দেখেন, গোয়ালঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে চোরেরা তিনটি গরুই নিয়ে গেছে। এ ব্যাপারে রানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গরুগুলো উদ্ধারে জোর চেষ্টা চালানো হচ্ছে।