গরু চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে একটি গোয়ালঘরের মাটির দেয়াল কেটে চোরেরা তিনটি গরু নিয়ে গেছে। গত শনিবার রাতে উপজেলার মুনজিয়া গ্রামের ছলিমুদ্দিনের বাড়ি থেকে এ গরু চুরি হয়। ছলিমুদ্দিন রায়কালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। চুরি যাওয়া তিনটি গরুর দাম ১ লাখ ৮০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন গরুর মালিক। আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম তিনটি গরু চুরির সত্যতা নিশ্চিত করেছেন।