গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত থেকে ইউসুফ আলী (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার পাতাড়ি সীমান্তের ২৪২ মেইন পিলার এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। ইউসুফের বাড়ি একই উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামে।