গরু ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের নয়াআটির রসুলবাগ এলাকায় গত শনিবার রাতে গরু ব্যবসায়ী জয়নাল মিয়াকে (৪৮) গুলি করে পৌনে ১০ লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। জয়নালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নয়াআটির রসুলবাগের বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, জয়নাল ও তাঁর ভাতিজা আজিজুর গরু ব্যবসায়ী। তাঁরা বিভিন্ন স্থান থেকে গরু কিনে এনে এলাকার হাটগুলোতে বিক্রি করেন।