গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গতকাল বৃহস্পতিবার নুর আমিন (৩১) নামের এক গরু ব্যবসায়ীর প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই করেছে তিন ছিনতাইকারী। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
নুর আমিন উপজেলার রামখানা ইউনিয়নের শাহাটারী গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় নুর আমিন একটি কালো ব্যাগে ১৪ লাখ ৮০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে নাগেশ্বরী হাটে যাচ্ছিলেন। পথে সাত ভাই মোড় এলাকায় একটি মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তাঁর পথ রোধ করে। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি এক ছিনতাইকারীকে চিনে ফেলেন। ওই ছিনতাইকারী হেলমেট দিয়ে তাঁর মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়েন। এ সুযোগে তারা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।