প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩ ব্যাটালিয়নের সদস্যরা হিলি সীমান্তে অভিযান চালিয়ে গরু মোটাতাজা করার ১ লাখ ৮০ হাজার বড়ি জব্দ করেছেন। হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার ফজলুল হক বলেন, সীমান্তে ফকিরপাড়া এলাকা দিয়ে চোরাকারবারিদের ধাওয়া করেন বিজিবির সদস্যরা। বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। এসব বস্তা থেকে গরু মোটাতাজা করার ১ লাখ ২০ হাজার ভারতীয় প্রাকটিন এবং ৬০ হাজার ড্যাক্সিন বড়ি জব্দ করা হয়। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি|