প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে গরু মোটাতাজাকরণে আমদানিনিষিদ্ধ ভারতের ৩ লাখ ২২ হাজার ৮টি বড়ি জব্দ করেছে বিজিবি। গতকাল বুধবার ভোরে দলারদরগা এলাকা থেকে বড়িগুলো জব্দ করা হয়। বিজিবি ৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এম আশরাফ আলী বলেন, ভোররাতে নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল চোরাকারবারিদের হিলি থেকে ধাওয়া করে। চোরাকারবারিরা বিজিবির ধাওয়া খেয়ে ওই এলাকায় বড়িগুলো ফেলে যায়। পরে তা জব্দ করা হয়।