গরুবোঝাই ট্রাক লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর থেকে ঢাকার গুলশানে যাওয়ার পথে গত শুক্রবার দিবাগত রাতে গরুবোঝাই একটি ট্রাক লুট করেছে একদল ডাকাত। গরু লুটের পর ডাকাতের দল ট্রাকের চালক, তাঁর সহকারী ও গরু নিয়ে আসা তিনজনকে অজ্ঞান অবস্থায় ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় ফেলে দিয়ে গেছে। এঁদের মধ্যে দুজনের নাম জানা গেছে। এরা হলেন রাজু ও মনির। পুলিশ তাঁদের সেখান থেকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলার একটি হাসপাতালে ভর্তি করেছে। এ ব্যাপারে সোনারগাঁ থানায় মামলা হয়েছে।