গরুসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর সীমান্ত এলাকার সীমান্ত পিলার ৩৫/৩ সংলগ্ন পদ্মা নদীর পাড় এলাকায় গতকাল শনিবার অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরুসহ দুজনকে আটক করেছে বিজিবি। তাঁরা হলেন সদর উপজেলার আলাতুলী ইউপির রানীনগর গ্রামের মো. সুমন ও আবদুল করিম। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবির অতিরিক্ত পরিচালক নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল নয়টার দিকে অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরুসহ সুমন ও আবদুল করিমকে আটক করা হয়েছে। গরুগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা এবং আসামিদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|