গর্ভবতী গাভির মাংস বিক্রি, কসাই গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলার ফুলবাড়ী বাজারে গর্ভবতী একটি গাভি জবাই করে মাংস বিক্রির অভিযোগে নুর ইসলাম ওরফে নানু (৪০) নামের এক কসাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার ফুলবাড়ী গ্রামে।
গত রোববার রাত সাড়ে ১২টায় নিজ বাড়ি থেকে পুলিশ নুর ইসলামকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠান।
গত বুধবার সকালে নুর ইসলামসহ তাঁর সহযোগী আরেক কসাই গর্ভবতী একটি গাভি গোপনে জবাই করে ফুলবাড়ী বাজারে মাংস বিক্রি করেন। জবাই করা গাভির পেটের বাছুরটি পুঁতে রাখেন।