গলদা রেণু জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলার রামদাসপুরে মেঘনা দিয়ে খুলনায় পাঠানোর সময় গত বুধবার দিবাগত রাতে কোস্টগার্ড ৩০ লাখ গলদা রেণু জব্দ করেছে। এ সময় একটি ট্রলারও জব্দ করা হয়। রেণুগুলো মেঘনায় অবমুক্ত করা হয়েছে। আর ট্রলারটি মৎস্য কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। রেণু জব্দের সময় কোস্টগার্ড দুটি গুলিও ছোড়ে। ভোলা কোস্টগার্ডের দক্ষিণাঞ্চলীয় অভিযান কর্মকর্তা লে. মুজাহিদুল ইসলাম এ কথা জানিয়েছেন। কোস্টগার্ড বলছে, রাতের আঁধারে প্রতিদিন নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ভোলার বিভিন্ন মাছঘাট থেকে কয়েক কোটি গলদা রেণু খুলনা-বাগেরহাট যাচ্ছে। ভোলা প্রতিনিধি|