প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম শাহপাড়ায় গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ ঘর থেকে ধলু শাহ (৫৫) নামের এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। ধলু শাহ গরুর ব্যবসা করতেন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, নিহত ধলুর গলার শ্বাসনালি কাটা। ঘরে একটি ধারালো ছুরি ও মুঠোফোন পাওয়া গেছে। থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।