গলা কাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মেঘনা উপজেলার কান্দারগাঁও গ্রামের মাঠ থেকে কণিকা আক্তার (১৬) নামের এক কিশোরীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার রাত আটটার দিকে কান্দারগাঁও গ্রামের হালিম মিয়ার মেয়ে কণিকা মুঠোফোনে চার্জ দিতে ঘর থেকে বের হয়। এরপর সে আর ফেরেনি। দুর্বৃত্তরা কণিকাকে গলা কেটে হত্যা করে লাশটি মাঠে ধানের নাড়া দিয়ে ঢেকে রাখে। বৃহস্পতিবার সকালে মাঠে লাশ দেখতে পেয়ে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে কণিকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় কণিকার বাবা হালিম মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার মেঘনা থানায় মামলা করেছেন।