প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে রতন শেখ (১৩) নামে এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের যাদবপুর গ্রামের রাস্তার পাশ থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। রতন শেখ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মানিক শেখের ছেলে। মানিক শেখ জানান, গত বুধবার সন্ধ্যায় রতন বাড়ি থেকে অটো নিয়ে বের হয়। এরপর থেকেই সে অটোসহ নিখোঁজ হয়। রাতে বাড়িতে ফিরে না আসায় গতকাল ভোরে এলাকায় মাইকিং করা হয়। মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান, গতকাল দুপুরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।