গলা কেটে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী লাল সেতুর পাশ থেকে আজ শনিবার ভোরে চালকের গলাকাটা লাশটি উদ্ধার করা হয়।
আজ শনিবার ভোরে স্থানীয়রা লাশটি দেখে দুপচাঁচিয়া থানা-পুলিশকে খবর দেয়। গতকাল শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে।
নিহত অটোরিকশা চালক আদমদীঘির কালাইকুড়ি গ্রামের মৃত লালু ফকিরের ছেলে আবদুস সালাম (৪৩)।
নিহতের পরিবার ও থানা-পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটিয়ে লাশটি ফেলে রেখে দুর্বৃত্তরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন আজ ভোরে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেন বলেন, পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করেছে।