প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামে গত বুধবার দিবাগত রাতে সন্ত্রাসীরা টোকন হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে। নিহত টোকন জেলার দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামের মৃত মসলেম আলীর ছেলে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা বলেন, নিহত টোকন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি-জনযুদ্ধের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তিনি খুন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।