গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে গতকাল শুক্রবার ভোরে শ্রাবন্তী খাতুন (১১) নামের এক মাদ্রাসাছাত্রীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রাবন্তী নরসিংদীর শিবপুর এলাকার মৃত মফিজ সরদারের মেয়ে। শ্রাবন্তীর পরিবার সিদ্ধিরগঞ্জের শিমরাইলের আলিম উদ্দিনের বাড়ির ভাড়াটে। সে শিমরাইল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, এ ঘটনায় গতকাল রাতে শ্রাবন্তীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।