গলাকাটা লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া এলাকা থেকে গতকাল রোববার রবিউল হোসেন (১৮) নামের এক পোশাকশ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের চাঁদমারী মাউরাপট্টি এলাকার নয়ন মিয়ার ছেলে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দুর্বৃত্তরা অন্য কোথাও রবিউলকে হত্যার পর লাশ উত্তর চাষাঢ়ার একটি জঙ্গলে ফেলে রেখে গেছে। তবে কারা কী কারণে রবিউলকে হত্যা করেছে, তা জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। গতকাল দুপুরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ উত্তর চাষাঢ়ায় গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রবিউলকে গলা কেটে হত্যা করেছে।