গলাকাটা লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী প্রসন্ননগর মাঠের পাশ থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি। ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স ৩০ থেকে ৩৫ বছর। তাঁর পরনে ছিল লুঙ্গি, শার্ট ও সোয়েটার। নারায়ণগঞ্জ প্রতিনিধি