গলাকাটা লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জকিগঞ্জের নীলাম্বরপুর গ্রামের ডেওরাবন হাওরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা একটার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান জানান, আনুমানিক ত্রিশোর্ধ বয়সের ওই ব্যক্তির পরনে পাঞ্জাবি ও লুঙ্গি, মুখে দাড়িও রয়েছে। গলা কাটা থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করে লাশ হাওরে ফেলেছে।