গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসন প্রকল্পের ভেতরের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরনে ছিল সাদা-কালো স্টেপের শার্ট ও কালো প্যান্ট। পুলিশের ধারণা, দু-তিন দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।