গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার খুন্দিয়া এলাকা থেকে গতকাল অজ্ঞাতনামা এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, খুন্দিয়া এলাকার একটি জঙ্গলে সকালে লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেন বলেন, লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।