গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার দেহন রসুলপুর গ্রামে গত বুধবার রাতে শামসুল হক (৫৫) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রসুলপুর গ্রামের একটি ধানখেতের পাশে শামসুলের গলাকাটা লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁর নাম প্রকাশ করেননি তিনি। ঠাকুরগাঁও প্রতিনিধি