প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইলে গতকাল শনিবার এক শিশুশ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আনোয়ার হোসেন (১৩)। সে কুশারিয়া গ্রামের আবদুর রহিমের ছেলে। স্থানীয় কুশারিয়া বাজারে কাঠমিস্ত্রির কাজ করত সে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, গত শুক্রবার রাতে সন্ধানপুর ইউনিয়নের পাঞ্জারবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। আনোয়ার গ্রামের কয়েকজনের সঙ্গে অনুষ্ঠান দেখতে গিয়ে আর বাড়ি ফেরেনি। গতকাল সকালে স্থানীয় ব্যক্তিরা পাড়া কুশারিয়া এলাকায় একটি হলুদখেতের ভেতরে আনোয়ারের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আনোয়ারের বাবা বাদী হয়ে এ ব্যাপারে একটি হত্যা মামলা করেছেন।