গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের গোঘাটা সেতুর পাশ থেকে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে।
নিহত ব্যক্তির নাম জুয়েল হাসান (৩৫)। তিনি দিনাজপুর সদর উপজেলার খানপুর জায়গিরপাড়ার মোকাররম হোসেনের ছেলে।
এলাকাবাসী জানান, গতকাল সকালে লাশটি দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। চিরিরবন্দর থানার ওসি আনিছুর রহমান জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে তাঁর স্বজনরা জানিয়েছেন।