গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলায় ধানখেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জে চাঁদগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল সকালে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি ধানখেতে লাশ দেখতে পান। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ বেলা ১১টায় লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।