প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া ও খাসআউলা গ্রাম দুটির মধ্যবর্তী একটি সরিষাখেত থেকে মৃতদেহটি উদ্ধার হয়। পুলিশ ও এলাকাবাসী বলেন, বিকেলে লাশটি স্থানীয় ব্যক্তিদের নজরে আসে। নিহত ব্যক্তির বয়স ৩৫ থেকে ৩৮ বছর হবে। পরনে ছিল প্যান্ট ও কালো চেক শার্ট। ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব