গলায় ছুরিকাঘাত করে টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি রবিউল ইসলামকে (৩০) গলায় ছুরিকাঘাত করে প্রায় তিন লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে শহরের পলাশপোল এলাকায় এ ঘটনা ঘটে। 

রবিউল ইসলাম সদর উপজেলার আখড়াখোলা গ্রামের ভাটপাড়ার হাসান আলীর ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রবিউল গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের বিপরীতে অবস্থিত মেহেদি হাসানের দোকানে পাওনা টাকা আনতে যান। মেহেদি তাঁকে বেলা তিনটার দিকে আসতে বলেন। সে অনুযায়ী রবিউল টাকা আনতে গেলে মেহেদি তাঁর বাসায় যেতে বলেন। এ সময় রবিউলকে সঙ্গে নিয়ে মেহেদি শহরের পলাশপোলের বাড়িতে যান। বিকেল চারটার দিকে মেহেদি কৌশলে ধারালো ছুরি দিয়ে রবিউলের গলা কেটে হত্যার চেষ্টা চালান।