গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানার ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে গত শনিবার রাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে লাশ ফেলে রাখা হয় বলে পুলিশের ধারণা।

কদমতলী থানার পুলিশ বলেছে, ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় রাস্তার পাশের একটি টিনের ঘরের আশপাশে শনিবার দুর্গন্ধ বের হচ্ছিল। স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঘরের মধ্যে গলিত লাশের সন্ধান পান। এরপর তাঁরা থানায় খবর দেন। রাত ১২টার দিকে সেখান থেকে গলিত লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।