গাঁজা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে তিন মণ গাঁজাসহ একটি প্রাইভেট কার আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে গাড়িটি আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা। পুলিশ জানায়, গতকাল সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালো রঙের গাড়িটি পার্ক করে রাখা ছিল। বেলা দুইটা পর্যন্ত গাড়ির মালিককে খুঁজে না পেয়ে জেলা প্রশাসন কুড়িগ্রাম সদর থানাকে বিষয়টি জানায়। পুলিশ সেটি উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। এ সময় এর ভেতরে তল্লাশি চালিয়ে আটটি বস্তায় রাখা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। কুড়িগ্রাম অফিস|