গাঁজা, ইয়াবাসহ আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসায় জড়িত অভিযোগে গতকাল শুক্রবার রাজধানীতে তিন নারীসহ ছয়জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁরা হলেন মর্জিনা বেগম (৪০), আনু বেগম (৪৫), ফাতেমা বেগম (৫০), ফাহাদ বিন আমির ওরফে রুবেল (৩০), নাজমুস সাকিব (২৫) ও মো. ফরিদ (৩৭)। অধিদপ্তর বলেছে, তিন নারীকে ১০ কেজি গাঁজাসহ বিমানবন্দর রেলস্টেশন থেকে আটক করা হয়। এ ছাড়া গ্রিন রোড থেকে ফাহাদকে ১ হাজার ৭০০ ইয়াবা বড়িসহ, লেক সার্কাস থেকে নাজমুস সাকিবকে ৮০০ ইয়াবা বড়ি এবং মোহাম্মদপুরের কাঁটাসুর এলাকা থেকে ফরিদকে ৪০টি ইয়াবা বড়িসহ আটক করা হয়।
নিজস্ব প্রতিবেদক