গাঁজা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গতকাল মঙ্গলবার চার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বেড়াগ্রামের জারই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীরা বস্তায় করে গাঁজা নিয়ে যাওয়ার পথে গোপন সূত্রে পুলিশ খবর পায়। পুলিশের এক কর্মকর্তা দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হলে টের পেয়ে মাদক ব্যবসায়ীরা বস্তা ফেলে পালান। পরিত্যক্ত বস্তাটিতে চার কেজি গাঁজা ছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।