গাঁজা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেঁতাভূমি এলাকা থেকে ২৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হননি। বিজিবি গত শনিবার রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে। ওই এলাকা বর্ডার অপারেশন পোস্টের (বিওপি) আওতাধীন। ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার রাতে বুড়িচং উপজেলার শংকুচাইল বিওপির অধিভুক্ত সালদা নদী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।