গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল সকালে আধা কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার চর মাইঝাইল এলাকার শহীদ পাগলা (৩৫) ও তাঁর ছোট ভাই রহিম (১৯)। কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আনিস বলেন, দুই ভাই মৌচাক এলাকায় ভাড়া থেকে মাদকের ব্যবসা করতেন। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।