গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানবোঝাই ট্রাক থেকে দেড় শ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের রতন মিয়া (৩২) ২৪০ বস্তা ধানবোঝাই একটি ট্রাকে লুকিয়ে গাঁজা নিয়ে নওগাঁর উদ্দেশে যাচ্ছিলেন। পুলিশের ভয়ে রতন মিয়া সকাল ১০টায় উপজেলার আলেপের তেপথি এলাকার সততা ফিলিং স্টেশনের সামনে ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যান। পরে পুলিশ সেখান থেকে ট্রাকটি থানায় নিয়ে এসে ধানের বস্তার নিচ থেকে ১৬টি প্যাকেটে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করে।