প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছেন এপিবিএনের সদস্যরা। গতকাল সকাল সাতটার দিকে টঙ্গী রেলস্টেশনের কেরানীর টেক বস্তি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এপিবিএনের কমান্ডিং অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কানিজ হোসাইন জাহান বলেন, এপিবিএনের সদস্যরা কেরানীর টেক বস্তিতে অভিযান চালান। এ সময় বস্তির একটি ঘর থেকে ১০ কেজি গাঁজাসহ জরিনা (৪৫) ও নাসিম (২৬) নামের দুই ভাইবোনকে আটক করা হয়।