গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া এলাকার একটি বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ মডেল থানার ওসি আবদুল মজিদ বলেন, মিয়ানমারে পাচারের জন্য পুরান পল্লানপাড়া এলাকার আক্তার কামালের বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত করা হয়েছে—এ খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে বাড়ি থেকে বস্তাভর্তি ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।