প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে গত শনিবার রাতে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে উপজেলার কামারগাঁও ইউনিয়নের হরিয়াতলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে বাড়ির একটি ঘর থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা গাঁজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। তারাকান্দা থানার ওসি মাজহারুল হক বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।