গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৩২ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। গত শনিবার রাতে বাঞ্ছারামপুর-আড়াইহাজার ফেরিঘাটের বাঞ্ছারামপুরের কড়িকান্দি থেকে এসব জব্দ করা হয়। ঢাকাগামী ওই মাইক্রোবাসটির চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এ সময় গাড়িটি তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।