গাঁজা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে গতকাল বুধবার প্রায় ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। র্যাব-১৪ ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, গাঁজার একটি বড় চালান নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশে ভৈরব বাসস্ট্যান্ডের কাছে কয়েকজন মাদক ব্যবসায়ী অপেক্ষা করছেন বলে তথ্য ছিল। সকাল সাড়ে ছয়টার দিকে র্যাবের একটি দল ওই স্থানে অভিযান চালায়। টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গাঁজার চালানটি ফেলে পালিয়ে যান। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৪৭ কেজি ৮০০ গ্রাম। র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর এ জেড এম সাকিব সিদ্দিকী বলেন, গাঁজার চালানটি ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।