প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর থানার পুলিশ গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মহিপুর এলাকায় ট্রাকটিতে অভিযান চালিয়ে গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার করা দুজন হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফনি চন্দ্র বর্মণ (৩৫) ও ট্রাকচালক জয়পুরহাটের সদর উপজেলার সাদ্দাম হোসেন (২৪)। এ ঘটনায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, উদ্ধার করা গাঁজার মূল্য কমপক্ষে সাড়ে তিন লাখ টাকা। চটের বস্তায় ভরা গাঁজাগুলো পাথরের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। শেরপুর (বগুড়া) প্রতিনিধি|